মাহদী রিয়াদ

মুহাম্মাদ রিয়াদুল ইসলাম মাহদী; যিনি মাহদী রিয়াদ নামে সমাধিক পরিচিত, একজন বাংলাদেশী সফটওয়্যার ডেভেলপার, উদ্যোক্তা এবং উইকিমিডিয়ান। তিনি ডিজিটাল এনসাইক্লোপিডিয়া প্ল্যাটফর্ম এবং উন্নত ওয়েব আর্কিটেকচার নিয়ে কাজের জন্য পরিচিত। তিনি আধুনিক গবেষণা প্রতিষ্ঠান 'প্রিজম রিসার্চ সেন্টার' এবং তথ্যকোষ প্ল্যাটফর্ম 'রিকিপিডিয়া'-এর প্রতিষ্ঠাতা।
মাহদী রিয়াদ

প্রাথমিক জীবন ও শিক্ষা

মাহদী রিয়াদ বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই প্রযুক্তির প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল, যা তাকে পরবর্তীতে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিংকে পেশা হিসেবে বেছে নিতে উৎসাহিত করে। বর্তমানে তিনি তাঁর প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বিভিন্ন আধুনিক ডিজিটাল টুলস তৈরিতে কাজ করছেন।

উইকিমিডিয়া অবদান

২০২০ সাল থেকে মাহদী রিয়াদ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে সক্রিয়ভাবে অবদান রাখছেন। তিনি বাংলা উইকিপিডিয়া ও এর সহযোগী প্রকল্পগুলোতে তথ্য সমৃদ্ধকরণ এবং কারিগরি উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। মুক্ত জ্ঞানের প্রসারে তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে নিজস্ব ডিজিটাল এনসাইক্লোপিডিয়া প্রজেক্ট শুরু করতে অনুপ্রাণিত করে।

কর্মজীবন ও উদ্যোগ

মাহদী রিয়াদ তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন মাল্টিমিডিয়া ক্রিয়েটর হিসেবে, যেখানে তিনি ভিডিও প্রোডাকশন এবং এডিটিংয়ে দক্ষতা অর্জন করেন। তবে বর্তমানে তিনি একজন পূর্ণকালীন সফটওয়্যার ডেভেলপার।

দ্য হলি মেসেজ (The Holy Message): ‘দ্য হলি মেসেজ’ হলো ইসলামের শান্তিপূর্ণ ও করুণাময় শিক্ষা অন্বেষণের একটি প্ল্যাটফর্ম। তিনি এই প্লার্টফর্মের প্রতিষ্ঠাতা সম্পাদক।
প্রিজম রিসার্চ সেন্টার (Prizm Research Center): তিনি এই আধুনিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যা বিভিন্ন বিষয় নিয়ে গভীর গবেষণামূলক কাজ করে।
রিকিপিডিয়া (Riqipedia): প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে তিনি এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন।